আগে কী সুন্দর দিন কাটাইতাম
গ্রামের নওজোয়ান, হিন্দু মুসলমান
মিলিয়া বাউলা গান আর মুর্শিদি গাইতাম
আগে কী সুন্দর দিন কাটাইতাম।
হিন্দু বাড়িতন যাত্রা গান হইতো
নিমন্ত্রন দিতো তারা আমরা যাইতাম।
হিন্দু বাড়িতন যাত্রা গান হইতো
নিমন্ত্রন দিতো তারা আমরা যাইতাম।
জারি গান বাউল গান, আনন্দের তুফান
গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম আমরা
গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম
আগে কী সুন্দর দিন কাটাইতাম।
বর্ষা যখন হইতো, গাজীর গান আইতো
রঙ্গে ঢঙ্গে গাইতো আনন্দ পাইতাম।
বর্ষা যখন হইতো, গাজীর গান আইতো
রঙ্গে ঢঙ্গে গাইতো আনন্দ পাইতাম।
কে হবে মেম্বার, কেবা গ্রাম সরকার
আমরা কি তার খবর লইতাম
আগে কী সুন্দর দিন কাটাইতাম।
বিবাদ ঘটিলে, পাঞ্চায়েতের বলে
গরিব কাঙ্গালে বিচার পাইতাম।
বিবাদ ঘটিলে, পাঞ্চায়েতের বলে
গরিব কাঙ্গালে বিচার পাইতাম।
মানুষ ছিল সরল, ছিল ধর্ম বল
এখন সবাই পাগল বড়লোক হইতাম
আগে কী সুন্দর দিন কাটাইতাম।
করি যে ভাবনা, সেদিন আর পাবোনা
ছিলো বাসনা সুখি হইতাম।
করি যে ভাবনা, সেদিন আর পাবোনা
ছিলো বাসনা সুখি হইতাম।
দিন হতে দিন, আসে যে কঠিন
করিম দীনহীন কোন পথে যাইতাম
আগে কী সুন্দর দিন কাটাইতাম।
গ্রামের নওজোয়ান, হিন্দু মুসলমান
মিলিয়া বাউলা গান আর মুর্শিদি গাইতাম
আগে কী সুন্দর দিন কাটাইতাম আমরা
আগে কী সুন্দর দিন কাটাইতাম।
Read: তোমায় গান শোনাবো
Comments
Post a Comment